আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : কয়েকদিনের রাজনৈতিক অচলাবস্থা দূরীকরণে পদত্যাগ করলেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিকে জায়গা করে দিতে আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে পদত্যাগ করলেন তিনি । আবাদি ছিলেন মালিকি সরকারের পার্লামেন্টের ডেপুটি স্পিকার।
ক্ষমতা ছাড়তে অস্বীকার করার একদিনের মাথায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই পদত্যাগের ঘোষণা দেন আল-মালেকি।#
১৫ আগস্ট ২০১৪ - ১০:৫৫
News ID: 631272
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালেকি।